Saturday, June 6th, 2020
কঁচা ও পোনা নদীর ভাঙ্গনের কবলে ভান্ডারিয়ার তেলিখালী, হরিণপালা, জুনিয়াসহ বিভিন্ন গ্রাম
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় কঁচা ও নদীর ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নদী তীরবর্তী তেলিখালী ইউনিয়নের কয়েকটি গ্রাম। এরমধ্যে নদী ভাঙ্গনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা, তেলীখালী ও জুনিয়া গ্রাম। এসব গ্রামের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙ্গন কবলিত হওয়ায় বিপাকে পড়েছেন গ্রামগুলোর নদী তীরবর্তী জনসাধারণ। বসতভিটা ও কৃষি জমি কঁচা নদীর ভাঙ্গনে বিলিন হওয়ায় ওই এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় দ্রুত বেড়িবাঁধ নির্মানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে কঁচা ও পোনা নদীর প্রবল ভাঙ্গনে নদীগর্ভে বিলিন হতেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু ॥ জেলায় আক্রান্ত ৮৬
পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে থাকা সখিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত সখিনা বেগম পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী। এদিকে, জেলায় নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪ জন, ভান্ডারিয়া উপজেলায় ৩ জন এবং নেছারবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১ জন। পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, পিরোজপুর জেলায় এ পর্যন্ত ১ হাজার ৪২২বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাস টার্মিনালে করোনা প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা
পিরোজপুরে শনিবার দুপুরে স্টেইজ ফর ইয়ূথ এর উদ্যোগে জেলা বাস টার্মিনালে যাত্রীদের করোনা মহামারী সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. ইউসুফ হাসনাত জাকি, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি শফিউল হক মিঠু প্রমুখ। বাস টার্মিনালে উপস্থিত যাত্রীদের গণপরিবহনে করোনা প্রতিরোধ সম্পর্কে সচেতনামূলক প্রচার-প্রচারণা এবং যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
বাগেরহাটে ভাঙ্গা বেড়িবাঁধ থেকে জোয়ারের পানি ঢুকে লোকালয় প্লাবিত
বাগেরহাটের শরনখোলায় ঘূর্ণিঝড় আম্পানে ভাঙ্গা বেড়িবাঁধ থেকে জোয়ারের পানি ঢুকে দুই শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ২০ মে বাংলাদেশের উপকূল জুড়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের পানি নেমে যাওয়ার পরে প্রায় স্বাভাবিক হয়ে উঠেছিল ওই এলাকার জনজীবন। শনিবার বেলা ১১টার জোয়ারে ভাঙ্গা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বগী গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পূর্নিমার কারণে বর্তমানে বলেশ্বর নদীতে পানির চাপ বেশি। যতদিন পানির চাপ বেশি থাকবে ততদিন জোয়ার ভাটা হিসেব করে বসবাস করতে হবে পানিতে প্লাবিত হওয়া মানুষদের। খুব শীগ্রই ভাঙ্গা স্থানগুলোর মেরামত শুরু করা হবে বলে জানিয়েছেন শরণখোলা উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
ইউপি সদস্যের বিরুদ্ধে দুঃস্থদের তালিকা তৈরীতে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউপির সদস্য কাঞ্চিলাল ঢালীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ সহায়তার ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার তালিকা তৈরী করতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য কাঞ্চিলাল ঢালী তার ১নং ওয়ার্ডের ৪৯ জনের তালিকা তৈরী করতে গিয়ে তার মা মালতি ঢালী, আপন ভাই মহানন্দ ঢালী এবং আত্মীয় স্বজনসহ এলাকার ধর্নাঢ্য ব্যক্তিদের নাম অন্তভুক্ত করেছেন। ওই ওয়ার্ডের নির্মল মজুমদার, রাজিব সিকদার, কৌশিক হালদারসহ ৩৬জন ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইউপি সদস্য কাঞ্চিলাল ঢালীর অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে প্রধানমন্ত্রী ঘোষিতবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মাছের রোগ নির্নয়ে ভ্রাম্যমান মৎস্য ক্লিনিক চালু
মৎস্য ঘেরে গিয়ে গলদা চিংড়ির রোগ নির্ণয় ও চিংড়ি চাষীদের প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য বাগেরহাটে ভ্রাম্যমান মৎস্য ক্লিনিক চালু হয়েছে। বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের উদ্যোগ ও পরিচালনায় এই ক্লিনিক চালু করা হয়। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মিজানুর রহমান ও হারিদুল ইসলামের মৎস্য ঘেরে গিয়ে পানির গুণাগুণ ও মাছের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করেন বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা। এসময় ভ্রাম্যমান মৎস্য ক্লিনিককের টিম লিডার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, মোসা. সাবরিনা খাতুন, শরিফুল ইসলাম, মোল্লা এন. এস. মামুন সিদ্দিকী উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ভাটা মালিককে জরিমানা
পাইকগাছা উপজেলায় মোবাইল কোট পরিচালিত হয়েছে। লাইসেন্স বিহীন ও নিময় বর্হিভূতভাবে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় ইট কাটা ও ভাটা নিয়ন্ত্রণ আইন লংঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতে দুই ভাটা মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইমরান খান ও মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলার বোয়ালিয়াস্থ এস.কে ব্রিক্সের মালিক সমীরণ সাধুকে ৫০ হাজার টাকা, যমুনা ব্রিক্স-১ ও ২ এর মালিক মজিদ মোড়লকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম,বিস্তারিত পড়ুন
পাইকগাছার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
পাইকগাছার দেলুটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছে ইউনিয়নের ৬ জন ইউপি সদস্য। অভিযোগে জানা গেছে, উপজেলার ৪নং দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ২০১৬ সাল থেকে এ পর্যন্ত নানাভাবে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতি করে যাচ্ছেন। তিনি পরিষদকে পাস কাটিয়ে কোন প্রকার মিটিং ছাড়াই হাট-বাজার, খেয়াঘাট ও খোয়াড় ইজারা প্রদান করছেন। যার যাবতীয় টাকা পরিষদের খাতে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। তিনি ভিজিএফ, ভিজিডি, বিধবা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধীদের কার্ড প্রদানে আর্থিক সুবিধা আদায় করে আসছেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলেবিস্তারিত পড়ুন
