প্রধান সূচি

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ভাটা মালিককে জরিমানা

পাইকগাছা উপজেলায় মোবাইল কোট পরিচালিত হয়েছে। লাইসেন্স বিহীন ও নিময় বর্হিভূতভাবে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় ইট কাটা ও ভাটা নিয়ন্ত্রণ আইন লংঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতে দুই ভাটা মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইমরান খান ও মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলার বোয়ালিয়াস্থ এস.কে ব্রিক্সের মালিক সমীরণ সাধুকে ৫০ হাজার টাকা, যমুনা ব্রিক্স-১ ও ২ এর মালিক মজিদ মোড়লকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, এস.আই তাকবীর হোসেন ও পলাশ মাহমুদ।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, নীতিমালা অনুযায়ী ভাটা পরিচালনা না করা করলে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে ব্যাটেলিয়ান আনসার ও স্থানীয় পুলিশ বাহিনী সার্বিক সহযোগিতা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial