প্রধান সূচি

পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু ॥ জেলায় আক্রান্ত ৮৬

পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে থাকা সখিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত সখিনা বেগম পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী।
এদিকে, জেলায় নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮৬ জন।
নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪ জন, ভান্ডারিয়া উপজেলায় ৩ জন এবং নেছারবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১ জন।
পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, পিরোজপুর জেলায় এ পর্যন্ত ১ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ ৮৬ জন। করোনা নেগেটিভ ৮৮০ জন। জেলায় করোনা পজেটিভ থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এখন পর্যন্ত ৪২৫টি নমুনার রিপোর্ট পাওয়া যায় নি। করোনা পজেটিভ থেকে জেলায় মৃত্যু হয়েছে দুইজনের।
জেলার ৭টি উপজেলার মধ্যে পিরোজপুর সদর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশী। এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ জন। এছাড়া জেলার ভান্ডারিয়া উপজেলায় ১৬ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৬ জন, ইন্দুরকানী উপজেলায় ১১ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৭ জন, নাজিরপুর উপজেলায় ৭ জন এবং কাউখালী উপজেলায় ১ জন করোনা আক্রান্ত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial