প্রধান সূচি

করোনাভাইরাস পরিস্থিতি

পিরোজপুরে গ্রাম পুলিশদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে পিরোজপুরে গ্রাম পুলিশদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত প্রণোদনার অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রণোদনার টাকা বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।
করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুর সদর উপজেলার ৫৯ জন গ্রাম পুলিশকে ১ হাজার ৩০০ টাকা করে প্রণোদনা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial