Wednesday, June 3rd, 2020
পিরোজপুরে ‘করোনা চিকিৎসা ও প্রতিষেধক’ প্রচারণা ॥ হোমিওপেথিক ডাক্তারের অর্থদন্ড
করোনাভাইরাসের চিকিৎসা করা ও প্রতিষেধক পাওয়া যায় এমন সাইনবোর্ড টানিয়ে ওষুধ বিক্রির দায়ে শ্যাম দুলাল হালদার নামে এক হোমিওপেথিক চিকিৎসককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এ অর্থদন্ড করেন। অর্থদন্ডপ্রাপ্ত শ্যাম দুলাল হালদার শহরের বাইপাস সড়ক সংলগ্ন মন্ডল পাড়ার রসরাজ হোমিও হলের মালিক। জানা গেছে, শ্যাম দুলাল হালদার তার নিজের ফার্মেসিতে করোনার প্রতিষেধক ওষুধসহ চিকিৎসা দেওয়া হয় বলে একটি সাইনবোর্ড টানিয়ে দেন। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল জানান, কোন ব্যক্তি কোনবিস্তারিত পড়ুন
মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন শহীদের ইন্তেকাল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক প্রকাশ
পিরোজপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন শহীদ (৭০) গত রাতে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সষ্টিটিউটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। স্বরূপকাঠী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এই বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের সময় দখলদার পাক বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে কয়েকটি সম্মূখ যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, আমেরিকা ও বৃটেন প্রবাসী দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তাকে আজ বুধবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্বরূপকাঠী পৌর এলাকার ২নং ওয়ার্ডের স্বরূপকাঠী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মুক্তিযোদ্ধা জাহিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন মৎস্যবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুরে গ্রাম পুলিশদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ
করোনাভাইরাস প্রতিরোধে পিরোজপুরে গ্রাম পুলিশদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত প্রণোদনার অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রণোদনার টাকা বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুর সদর উপজেলার ৫৯ জন গ্রাম পুলিশকে ১ হাজার ৩০০ টাকা করে প্রণোদনা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
ইন্দুরকানীতে সরকারী গাছ কেটে নেওয়ার ৩ ঘন্টা পর ফেরত দিলেন যুবলীগ নেতা
পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুবলীগ নেতা রাস্তার বনায়নের সরকারী গাছ কেটে স’মিলে নেয়ার ৩ ঘন্টা পর সে সব গাছ ফেরত দিয়েছেন। জানা গেছে, বুধবার সকালে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান শেখ বালিপাড়া বনায়নের রাস্তার একটি বেল শিশু গাছ কেটে স’মিলে নিয়ে যায়। এ বিষয় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হলে গাছ কাটার খবর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে পৌঁছে। যুবলীগ নেতার গাছ কাটার বিষয় ইউএনও জেনে মিলে গাছ না কেটে দ্রুত যে স্থানে গাছ ছিল সেখানে রেখে আসতে বলেন। ইউএনওর কথা শুনে যুবলীগ নেতা মনিরুজ্জামান একটি টমটমে করে গাছ কাটার তিনবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় এক নারী নেত্রী করোনা আক্রান্ত ॥ বাড়ি লকডাউন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের পরাগ নারী কল্যাণ সংস্থার সভানেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম। তিনি জানান, ভান্ডারিয়া বাজারের মধ্যে গত ২৮ মে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার ঐ পরিবারের একজন স্থানীয় নারী নেত্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরই উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের উপস্থিতিতে তাদের বসবাসের বাড়িটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে আলাদা কক্ষে এবং পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সরকারিভাবে ধান ক্রয় শুরু
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সরকারিভাবে বোরো ধান ক্রয় কর্মসূচী উদ্ধোধন করা হয়েছে। বুধবার উপজেলার ইন্দুরহাটের খাদ্য গুদামের সামনে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ক্রয় করে এ কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। এসময় ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, খাদ্য গুদাম কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম আব্দুল মন্নান মৃধা জানান, সরকারিভাবে প্রতি কেজি ধান ২৬ টাকা হিসোবে প্রতিমন ১০৪০ টাকায় ক্রয় করা হচ্ছে। উল্লেখ্য, এ বছর লটারীর মাধ্যমে বাছাইকৃত ৩৯১ জন কৃষকের কাছবিস্তারিত পড়ুন
শরণখোলায় ফিল্মি স্টাইলে ছাত্রী অপহরণ !
বাগেরহাটের শরণখোলায় মাকে জিম্মি করে অনার্স পড়ুয়া এক ছাত্রীকে দলবল নিয়ে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে গেছে সুজন গাজী (২৯) নামের এক মাদক কারবারী। অপহরণের ১৫ ঘন্টা পর শরনখোলা থানা পুলিশ মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। অপহরণকারী ও তার দলবলের অব্যাহত হুমকিতে ছাত্রীর পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। উপজেলার মঠেরপাড় গ্রামের জাহাঙ্গীর হাওলাদার জানান, একই গ্রামের মো. ফারুক গাজীর ছেলে সুজন গাজী প্রায়ই তার মেয়েকে উত্যক্ত করতো। গত সোমবার সন্ধ্যায় ৬টার দিকে তিনিবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে পাইকগাছার পাটের আবাদ ক্ষতিগ্রস্থ
ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে পাইকগাছার কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। পাটের আবাদে ক্ষয়-ক্ষতি হয়েছে। ৩/৪ ফুট উঁচু পাটক্ষেত ঝড়ে বিধ্বস্ত হয়েছে। পাট গাছ মাটিতে নুঁয়ে পড়েছে ও ভেঙ্গে পাট ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ফলে পাট চাষী পাটের আবাদ নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। গত বছর পাটের দাম কিছুটা ভাল হওয়ায় এ বছর পাইকগাছা উপজেলায় পাটের আবাদে চাষীরা আগ্রহী হয়েছে। তবে ঝুর্ণিঝড় আম্পানে পাট চাষীদের আশা হতাশায় পরিনত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৩৫৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এরমধ্যে উফশী ৩৫০ হেক্টর ও স্থানীয় ৫ হেক্টর। লবনাক্ত পাইকগাছারবিস্তারিত পড়ুন
