প্রধান সূচি

স্বরূপকাঠীতে সরকারিভাবে ধান ক্রয় শুরু

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সরকারিভাবে বোরো ধান ক্রয় কর্মসূচী উদ্ধোধন করা হয়েছে। বুধবার উপজেলার ইন্দুরহাটের খাদ্য গুদামের সামনে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ক্রয় করে এ কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।

এসময় ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ,  খাদ্য গুদাম কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম আব্দুল মন্নান মৃধা জানান, সরকারিভাবে প্রতি কেজি ধান ২৬ টাকা হিসোবে প্রতিমন ১০৪০ টাকায় ক্রয় করা হচ্ছে।

উল্লেখ্য, এ বছর লটারীর মাধ্যমে বাছাইকৃত ৩৯১ জন কৃষকের কাছ থেকে ৬৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial