পাইকগাছায় মাদক মামলার আসামীদের ডোপ টেস্ট পরীক্ষার উদ্যোগ
পাইকগাছা থানার মাদক মামলার ৪ আসামীকে এই প্রথম ডোপ টেস্ট ব্যবস্থা চালু করলেন পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. এজাজ শফী।
সোমবার সকালে ৪ আসামীকে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করে একই সাথে তাদের ডোপ টেস্ট পরীক্ষার আদেশের জন্য খুলনা সিভিল সার্জন অফিস বা খুমেক হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৯ টার দিকে পৌরসভার ৭ ওয়ার্ডের পুরাতন বরফ মিলের কাছ থেকে মাদক সেবনের অভিযোগে বাতিখালীর সবুজ বিশ্বাস, পলাশ মোড়ল, দবির গাজী ও মেহেদী হাসান নামে ৪ যুবককে আটক করেন। এ ঘটনায় এসআই মোস্তাক আহম্মেদ বাদী হয়ে ধৃত ৪ যুবকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেছেন।
ওসি মো. এজাজ শফী মাদক-জুয়া বাল্যবিবাহ প্রতিরোধসহ যে কোন অপরাধ দমনে সকলের সহযোগিতা চেয়েছেন।
Please follow and like us:
« বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত ৬ ॥ বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) করোনায় অবরুদ্ধ নিম্ন আয়ের দুয়ারে দুয়ারে খাদ্য সামগ্রী নিয়ে ‘স্বরূপকাঠি গ্রন্থাগার’ »
