প্রধান সূচি

Monday, March 30th, 2020

 

করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরী সভা

ভান্ডারিয়া লকডাউন ॥ হোম কোয়ারেন্টিনে ৪০ জন

করোনাভাইরাস প্রতিরোধে ৬ষ্ঠ দিনের মত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চলছে লকডাউন। বন্ধ রয়েছে গণ পরিবহন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ওষুধের দোকান ছাড়া সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাছ, মাংস সবজি ও মুদি দোকান খোলা থাকলেও উপস্থিতি খুবই কম। গত ২৩ মার্চ উপজেলা প্রশাসনের ঘোষণার মধ্য দিয়ে ভান্ডারিয়া উপজেলা লকডাউন করা হয়। উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের নেতৃত্বে এবং তার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৮টি প্রবেশ মূখে নিয়মিত জীবাণুনাশক স্প্রে, ৩৯টি থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ, মাইকিং, ঘরে ঘরে চাল-ডালসহ খাদ্য সামগ্রী পৌঁছেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে মাস্ক, হ্যান্ড গ্লোবস, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান

স্বরূপকাঠিতে মাস্ক, হ্যান্ড গ্লোবস, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ওইসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার রেবেকা খান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, জেলা পরিষদ সদস্য সেলিম হাওলাদার প্রমুখ।


কাউখালীতে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে কাউখালী উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদারবিস্তারিত পড়ুন


করোনাভাইরাস প্রতিরোধে

পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে ভান্ডারিয়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ 

করোনাভাইরাস প্রতিরোধে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে ভান্ডারিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা পুলিশ এবং প্রেসক্লাবের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ, জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, মাক্স, হ্যান্ড গ্লোবস, লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. এইচ এম জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, ওসি এস. এম মাকসুদুর রহমানসহবিস্তারিত পড়ুন


কাউখালীতে দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের কাউখালীতে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীব, অসহায় ও দিনমজুরদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রাঙ্গনে ৫শ’ পরিবারের জন্য খাদ্য সহায়তা উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৮ কেজি করে চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল, সয়াবিন ১ লিটার ও ১ লবন কেজি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা,বিস্তারিত পড়ুন


মোংলায় সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখের ব্যক্তিগত তহবিল থেকে এই পিপিই ও মাস্ক বিতরণ করা হয়। গণমাধ্যমকর্মীদের হাতে পিপিই তুলে দেন মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল। ব্যক্তিগত তহবিল থেকে পিপিই ও মাস্ক প্রদান করতে পেরে মোংলা প্রেসক্লাবের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ বলেন, সাংবাদিক বন্ধুদের করোনাভাইরাস মোকাবেলায় পিপিই এবং মাস্ক দিয়েছি। স্বাস্থ্য কর্মীদেরও দেয়ার ইচ্ছা আছে। সাংবাদিকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আইসোলেশনে থাকা নারী সুস্থ্য ॥ হোম কোয়ারেন্টাইনে ১৪০০

বাগেরহাট সদর হাসপাতালে আইসোলেশনে থাকা নারী সুস্থ্য হয়েছেন। সোমবার দুপুরে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা ব্যক্তির শারীরিক অবস্থা ভাল বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা.  কে. এম. হুমায়ুন কবির। ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত ৩৮টি দেশ থেকে ৪ হাজার ২২৬ জন প্রবাসী বাগেরহাটে ফিরেছেন। এর মধ্যে ১৪০০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। নির্ধারিত সময় পূর্ন হওয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা ১ হাজার ৫১ জন প্রবাসী স্বাভাবিক জীবন যাপন শুরু করছেন। এছাড়া তালিকা পাওয়ার আগেই ১০০০ জন প্রবাসীর কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হয়েছে। সিভিলবিস্তারিত পড়ুন


বাগেরহাট ও কচুয়ার ৫৭০০ হতদরিদ্রকে খাদ্য সামগ্রী দিলেন এমপি তন্ময়

বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৫ হাজার ৭০০ মানুষকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষ এসব সহায়তা প্রদান করা হয়। সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন


করোনাভাইরাস সংক্রমণ রোধে

পিরোজপুরে ঘরে থাকা নির্দেশনা মানা হচ্ছে না ॥ বৃদ্ধি পাচ্ছে যানবাহন চলাচল ॥ শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা এবং সামাজিক দুরত্ব বজায় রাখা নির্দেশনা যথাযথভাবে পালিত হচ্ছে না। সকাল থেকেই পিরোজপুর জেলা শহরে লোক সমাগম ধীরে ধীরে বাড়তে থাকে। যদিও এসব লোকজন হাট বাজারসহ বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে বলে দাবী করছেন। আর মুদি, কাঁচাবাজার, মাছ ও মাংসের বাজার, বেকারী’র দোকান খোলা থাকার সুবাদে শহরে প্রতিদিন লোক সমাগম বেড়েই চলছে। কাঁচা বাজারগুলোতে যেন মানুষ হুমরি খেয়ে পড়ছে কেনা কাটার জন্য। এখানে সামাজিক দুরত্ব বজায় রাখার কোন নিয়মই মানা হচ্ছে না। সোমবার জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ইন্দেরহাটের মিয়ারহাট বাজার এবং স্বরূপকাঠী সদরবিস্তারিত পড়ুন


 করোনায় অবরুদ্ধ নিম্ন আয়ের দুয়ারে দুয়ারে খাদ্য সামগ্রী নিয়ে ‘স্বরূপকাঠি গ্রন্থাগার’

মরণঘাতি ভাইরাস করোনায় নেছারাবাদে কর্মহীন নিম্ন আয়ের মানুষের দুয়ারে দুয়ারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য তুলে দিচ্ছে ‘স্বরূপকাঠি গ্রন্থাগার’। উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের করোনায় অবরুদ্ধ কর্মহীন নিম্ন আয়ের ৭০টি পরিবারের হাতে তারা এ খাদ্য সামগ্রী তুলে দেন। সংগঠনটি পরিবার প্রতি প্রতিটি প্যাকেটে ৭ কেজি করে চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, আধা কেজি লবন, একটি সাবান ও একটি মাক্স দেন। সংগঠনটির দাতা সদস্য, সদস্য ও পরিচালকবৃন্দবৃন্দ নিজেদের অর্থায়নে এ খাদ্য সামগ্রী দিচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য, অরাজনৈতিক সংগঠনটি জাতীয় বিভিন্ন দুর্যোগে অভাবি পরিবার, মেধাবী ও গরীব মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে আর্থিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial