প্রধান সূচি

স্বরূপকাঠীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কামারকাঠি গ্রামে মায়ের সাথে অভিমান করে রেবেকা সুলতানা (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

সে ওই গ্রামের আব্দুল জব্বার শেখের মেয়ে এবং জগন্নাথকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ওই দিন রাতে তার মা পড়াশুনার ব্যাপারে ভৎসনা করেন। এতে রেবেকা অভিমান করে গভীর রাতে ঘরের সামনের বারান্দায় রুয়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে বৃহস্পতিবার পিরোজপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial