প্রধান সূচি

করোনা রোধে ২৫ মার্চ থেকে সারা দেশে মার্কেট ও বিপণিবিতান বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারা দেশে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিপণিবিতান ও মার্কেট বন্ধ থাকবে। তবে ওষুধ, মুদি দোকান, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে।

রবিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন।

তিনি বলেন, করোনাভাইরাস আতঙ্কে মার্কেটগুলো ক্রেতা শূন্য হয়ে পড়েছে। এছাড়া শ্রমিক, কর্মচারী ও মালিকদের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণ রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হেলালউদ্দিন বলেন, করোনাকে পুঁজি করে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে। এরকম ঘটনা বন্ধ করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। নিউ মার্কেটের মত সুপারমার্কেটগুলো এই নিষেধাজ্ঞার আওতাধীন। ৩১ মার্চ পর্যন্ত পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial