প্রধান সূচি

পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসে সনাক’র তথ্য ও পরামর্শ কেন্দ্র

পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর ইয়েস সদস্যদের পরিচালনায় উপজেলা ভূমি অফিসে একটি ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় ইয়েস সদস্যদের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সনাকের সহ-সভাপতি ও স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এম. এ রব্বানী ফিরোজ এবং সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

তথ্য ও পরামর্শ সেবা কার্যক্রমের অংশ হিসেবে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসে আগত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেবা সম্পর্কিত তথ্যপত্র বিতরণ করে। এ সময় ইয়েস তথ্য অধিকার আইন-২০০৯ সংক্রান্ত লিফলেট ও তথ্য প্রাপ্তির আবেদন ফরম, তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক স্টিকার, সরকারি বিভিন্ন সেবার হটলাইন নম্বর সংক্রান্ত স্টিকার আগতদের মধ্যে বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial