প্রধান সূচি

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ এএসআই মঠবাড়িয়া থানার নাঈমুর

পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার এএসআই নাঈমুর রহমান বরিশাল বিভাগের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। গত রবিবার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় নাঈমুর রহমানকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে ঘোষণা করেন ও সম্মাননা ক্রেস্ট দেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন. এই সম্মাননা আগামীতে আরও ভালো কাজ করতে উৎসাহ যোগাবে।
নাঈমুর রহমান ২০১৬ সালের নভেম্বর মাসে পিরোজপুর সদর থানায় এএসআই হিসেবে যোগদান করেন। এ সময় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অফিসার হিসেবে শ্রেষ্ঠ হওয়ায় পিরোজপুর পুলিশ সুপারের কাছ থেকে ১৯ বার পুরস্কৃত হয়েছেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial