প্রধান সূচি

Tuesday, March 10th, 2020

 

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ এএসআই মঠবাড়িয়া থানার নাঈমুর

পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার এএসআই নাঈমুর রহমান বরিশাল বিভাগের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। গত রবিবার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় নাঈমুর রহমানকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে ঘোষণা করেন ও সম্মাননা ক্রেস্ট দেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন. এই সম্মাননা আগামীতে আরও ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। নাঈমুর রহমান ২০১৬ সালের নভেম্বর মাসে পিরোজপুর সদর থানায় এএসআই হিসেবে যোগদান করেন। এ সময় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অফিসার হিসেবে শ্রেষ্ঠ হওয়ায় পিরোজপুর পুলিশ সুপারের কাছ থেকে ১৯ বার পুরস্কৃত হয়েছেন।


মৃত্যু বার্ষিকী : ননী ভুষন ঘোষ

পিরোজপুরের কাউখালীর শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাবেক কোষাধ্যক্ষ ও সমাজসেবক স্বর্গীয় ননী ভূষন ঘোষের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে কাউখালী শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে তার বিদায়ী আত্মার মঙ্গলের জন্য পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা, নাম কির্তন, গুরু পুজা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial