পিরোজপুরে এডাব’র আয়োজনে সুশাসন শীর্ষক সেমিনার
পিরোজপুরে এডাব’র আয়োজনে “বেসরকারী উন্নয়ন সংস্থায় সুশাসন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে টাউন ক্লাব মিলনায়তনে এডাবের সভাপতি ও পিডিএফ’র নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাহিদ ফারজানা ছিদ্দিকী। এডাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও পিজিইউএস এর নির্বাহী পরিচালক মো. জিয়াউল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন. সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহাম্মেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. ইব্রাহিম খলিল।
সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন এডাব’র কেন্দ্রীয় পরিচালক এ কে এম জসিম উদ্দিন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব’র বিভাগীয় সমন্নয়কারী কে. এম. জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, টিআইবির এরিয়া ম্যানেজার ধীমান গাঈন, ডাক দিয়ে যাই এর কর্মসূচি সমন্নয়কারী মো. হাসান সরোয়ার, এরিকের নির্বাহী পরিচালক মাঈদুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা।
