Monday, March 9th, 2020
সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে মাদকমুক্ত করা : আইজিপি
পুলিশের আইজি ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, মুজিব বর্ষে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে মাদকমুক্ত করা। এ জন্য পুলিশ দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগনকেও এগিয়ে আসার আহবান জানান। আইজিপি বলেন, দেশকে মাদকমুক্ত করতে পুলিশ এরই মধ্যে মাদকের উৎস মুখ বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, জেলাবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু’র মন্ত্রীসভার প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মৃত্যু
বঙ্গবন্ধু’র মন্ত্রীসভার প্রতিমন্ত্রী, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পিরোজপুর জেলা পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল আর নেই। তিনি আজ সোমবার সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পিরোজপুরের শিকারপুর এলাকার উত্তরপাড়া বাসায় ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। তার স্ত্রী মনিকা মন্ডল বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সভানেত্রী। সোমবার দুপুর ২ টায় রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন শেষে বিকেলে তার সৎকার করা হবে। ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল ১৯৩৯ সালের ১৩ অক্টোবর পিরোজপুরেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এডাব’র আয়োজনে সুশাসন শীর্ষক সেমিনার
পিরোজপুরে এডাব’র আয়োজনে “বেসরকারী উন্নয়ন সংস্থায় সুশাসন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে টাউন ক্লাব মিলনায়তনে এডাবের সভাপতি ও পিডিএফ’র নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাহিদ ফারজানা ছিদ্দিকী। এডাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও পিজিইউএস এর নির্বাহী পরিচালক মো. জিয়াউল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন. সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহাম্মেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. ইব্রাহিম খলিল। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন এডাব’র কেন্দ্রীয় পরিচালক এ কেবিস্তারিত পড়ুন
৯৯৯ ফোন করে মেয়ের উত্যক্তকারীকে ধরিয়ে দিলেন পিতা ॥ উত্যক্তকারী যুবকের ৬ মাসের কারাদন্ড
পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী গ্রামে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে রাসেল হাওলাদার (১৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছা. খালেদা খাতুন রেখা জানান, ঘটনার পরপরই অভিযুক্ত যুবক রাসেলকে জিজ্ঞাসাবাদ, ঘটনার ভুক্তভোগী ও সাক্ষীদের সাথে দীর্ঘক্ষণ আলাপ করা হয়েছে। ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ প্রমানিত হওয়ায় বাংলাদেশের দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মো. রাসেল হাওলাদার উপজেলার কেশরতা গ্রামেরবিস্তারিত পড়ুন
