স্বরূপকাঠীতে ৭ মার্চ পালিত
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক পৃথক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. জাহিদ হোসেন, কাজী মো. সাকাওয়াত হোসেন, মো. মুজিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন, নির্বচন কর্মকর্তা মো. ইউসুব হারুন প্রমুখ।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুস সালাম সিকদার, সহকারী অধ্যাপক কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ।
