Saturday, March 7th, 2020
কোনও মেজরের বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, কোনও মেজরের বাঁশির ফুঁতে দেশে যুদ্ধ শুরু হয়নি বা দেশ স্বাধীন হয়নি। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমার ভাবলে দুঃখ হয় যে বঙ্গবন্ধুর দেয়া ৭ মার্চের ভাষণ আমাদের দেশে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। আমি জানি না যারা এই ভাষণ মুছে ফেলতে চেয়েছিল তারা এখন লজ্জা পায় কিনা। অবশ্য তাদের লাজলজ্জা আছে বলে মনে হয় না। তিনি বলেন, এই দেশে এমন একটা সময় ছিল যখন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, সেটাও মুছেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সংবাদকর্মীদের “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক কর্মশালা
পিরোজপুরে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক এক কর্মশালা শনিবার শেষ হয়েছে। শনিবার দুপুরে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ জাহিদুল ইসলাম, সহকারি পরিচালক মো. আবদুল মান্নান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। এর আগে শুক্রবার পিরোজপুর এলজিইডি’র হলরুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল ও পিরোজপুর জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলা সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া এবংবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষে ঘর নির্মানের চেষ্টা
বাগেরহাটের কচুয়ায় বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের ঘর নির্মানের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাদী পক্ষ। উপজেলার আলীপুর গ্রামের অসহায় মর্জিনা বেগমের জমি দখল করছে প্রভাবশালী প্রতিপক্ষ। প্রভাবশালী প্রতিপক্ষের হুমকিতে রয়েছে ওই পরিবারটি। তাদের বিরুদ্বে কেউ এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। বাদির পরিবারটি পুলিশ প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। মর্জিনা বেগম অভিযোগ করে বলেন, আমাদের দরিদ্র পরিবারে জন্ম। মাথার গোজার ঠাঁই হিসেবে ১৯৯৭ সালে আমরা ১০ ভাই বোন মিলে সাড়ে ১৩ শতক জমি ক্রয় করে ৬ শতক জমির উপর ঘর নির্মান করে ২২ বছর ধরে বসবাস করছি। কিন্তু আমাদেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে ৭ মার্চ পালিত
পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে কাউখালী উপজেলা আওয়ামী লীগ। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে থানার সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদের সভাপতিত্বে বক্তব্য অনুষ্ঠিত আলোচনা সভায় রাখেন, আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, আওয়ামী লীগ নেতা মাহামুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার প্রমুখ।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ৭ মার্চ পালিত
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক পৃথক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. জাহিদ হোসেন, কাজী মো. সাকাওয়াত হোসেন, মো. মুজিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন, নির্বচন কর্মকর্তা মো. ইউসুব হারুন প্রমুখ। অপরদিকে,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ১৬৮৫ শিক্ষা প্রতিষ্ঠানের একযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাগেরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধু’র ভাষণ পাঠ করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় জেলার ১ হাজার ৬৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী একযোগে এই ভাষণ পাঠ করেন। এর মধ্যে ৫২৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদরাসা, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও ১ হাজার ১৬২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ভাষণ পাঠের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টারী প্রদর্শণ করা হয়। বাগেরহাট জেলা সরকারি বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু
বাগেরহাটের মোংলায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আহত মো. তরিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে নিজ বাড়িতে তরিকুলকে ধারালো দা’ দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করে স্ত্রী হীরা বেগম তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত তরিকুল ইসলাম মোংলা পৌরসভার বটতলা মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তরিকুলের দুইজন স্ত্রী রয়েছে। হীরা বড় বউ হিসেবে সংসার করে আসছিল। মোংলাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে দুই মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় গাঁজা সেবনের অপরাধে কাইয়ুম মল্লিক (২৭) এবং মো. ছাব্বির (১৮) নামের দুই যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এ দন্ডাদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত কাইয়ুম উপজেলার কামারকাঠি গ্রামের বাবুল মল্লিকের ছেলে এবং ছাব্বির সাইদুল ইসলামের ছেলে। জানা গেছে, শুক্রবার রাতে দুই যুবক কামারকাঠি বসে গাঁজা সেবন করছিল। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের ৩ মাস করে কারাদন্ডেবিস্তারিত পড়ুন
