পিরোজপুরে সংবাদকর্মীদের “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক কর্মশালা
পিরোজপুরে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক এক কর্মশালা শনিবার শেষ হয়েছে।
শনিবার দুপুরে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ জাহিদুল ইসলাম, সহকারি পরিচালক মো. আবদুল মান্নান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
এর আগে শুক্রবার পিরোজপুর এলজিইডি’র হলরুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল ও পিরোজপুর জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলা সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া এবং স্থানীয় পত্রিকার ২৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।
Please follow and like us:
« বাগেরহাটে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষে ঘর নির্মানের চেষ্টা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কোনও মেজরের বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি : প্রধানমন্ত্রী »
