কাউখালীতে ৭ মার্চ পালিত
পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে কাউখালী উপজেলা আওয়ামী লীগ।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে থানার সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদের সভাপতিত্বে বক্তব্য অনুষ্ঠিত আলোচনা সভায় রাখেন, আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, আওয়ামী লীগ নেতা মাহামুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ৭ মার্চ পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষে ঘর নির্মানের চেষ্টা »
