প্রধান সূচি

স্বরূপকাঠীতে দুই মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় গাঁজা সেবনের অপরাধে কাইয়ুম মল্লিক (২৭) এবং মো. ছাব্বির (১৮) নামের দুই যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এ দন্ডাদেশ দেন।

দন্ডাদেশপ্রাপ্ত কাইয়ুম উপজেলার কামারকাঠি গ্রামের বাবুল মল্লিকের ছেলে এবং ছাব্বির সাইদুল ইসলামের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে দুই যুবক কামারকাঠি বসে গাঁজা সেবন করছিল। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের ৩ মাস করে কারাদন্ডে আদেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial