প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়।

পিরোজপুরের শহীদ ভাগিরথী চত্বরের অফিসার্স ক্লাব এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়।

এখানে জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন প্রমুখ।

বক্তারা বলেন, ভোটার হওয়া ও ভোট দেয়া দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এদেশের মানুষ ভোটার হয়ে ভোট দিয়েছিল বলেই ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ পাকিস্তান জাতীয় পরিষদে ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টিতে বিজয়ী হয়েছিল এবং সমগ্র পাকিস্তানে সংখ্যাগরিষ্টতা লাভ করেছিল। আর এজন্যই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং ভোটার হবার যোগ্য সকলের উচিৎ হবে উপযুক্ত সময়ে ভোটার হওয়া এবং ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রতিনিধি নির্বাচিত করা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial