ভান্ডারিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত
জেলার ভান্ডারিয়া উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘ভোটার হয়ে ভোট দিবে, দেশ গড়ায় অংশ নেবে’ এ শ্লোগান সম্বলিত ব্যানার, প্লাকার্ডসহ একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বিআরডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, মুনিয়া আক্তারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।
Please follow and like us:
« কাউখালীতে জাতীয় ভোটার দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত »
