জেলা পুলিশের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক ‘লাল জমিন’ মঞ্চস্থ
মহান মুক্তিযুদ্ধের চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক ‘লাল জমিন’ মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় জেলা পুলিশ লাইনসে এ নাটক মঞ্চস্থ হয়। নাটকটি রচনা করেছেন মান্নান হিরা। এতে অভিনয় করেছেন দেশবরণ্য মঞ্চ অভিনেত্রী মোমেনা চৌধুরী ও তার দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটক উপভোগ করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অভিনেত্রী মোমেনা চৌধুরী। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, আহম্মদ মাইনুল হাসান, কাজী শাহনেওয়াজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি আকআরুজামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক গোপাল বসু প্রমুখ।
অনুষ্ঠানে বিচার বিভাগ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
