আওয়ামী লীগ নেতা মোস্তফা সিকদারের ইন্তেকাল
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মোস্তফা সিকদার (৫৮) আর নেই। তিনি শনিবার রাতে পিরোজপুর জেলা হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …… রাজিউন)। এদিন রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
রবিবার সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে যোহর নামাজবাদ মরহুমের জানাযা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Please follow and like us:
« পিরোজপুরে নাটাবের মতবিনিময় সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে ত্রিভুজ প্রেমের কারণে যুবক খুন »
