স্বরূপকাঠীতে ইজিবাইকের চাপায় চার বছরের শিশুর মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কামারকাঠী গ্রামে ইজিবাইকের (অটোরিক্সা) চাপায় পিষ্ট হয়ে রিমঝিম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের কামারকাঠি গ্রামের মোল্লাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের লোকজন ও স্থানীয়রা রক্তাক্ত শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামান্তা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শিশু রিমঝিম তার বোনের সাথে রাস্তায় হেটে যাচ্ছিল। এসময় উপজেলা সদর থেকে সেহাঙ্গলগামী রহিম ড্রাইভারের ইজিবাইক রং সাইডে গিয়ে পেছন থেকে শিশুটিকে চাপা দেয়। এতে শিশিুটির মাথা ও চোয়াল থেতলে যায়।
শিশু রিমঝিম কামারকাঠি (মোল্লাবাড়ী) গ্রামের মো. মোস্তফার মেয়ে। স্থানীয়রা ইজিবাইকটি আটক করেছে। তবে চালক রহিম পালিয়ে গেছে।
