পিরোজপুরে বৈদেশিক কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
“জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এই শ্লোগানেকে সামনে রেখে পিরোজপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সদর সার্কেল আহমদ মাঈনুল হাসান, নির্বাহী ম্যাজিষ্টেট মো. ইয়াসিন খন্দকার, কারিগরি প্রশিক্ষণ কের্ন্দের অধ্যক্ষ মো. মাহমুদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, পৌর প্যানেল মেয়র মিনারা মাহাবুব, সাংবাদিক মাহমুদ হোসেন, রব্বানী ফিরোজ, এস এম পারভেজ, জহিরুল হক টিটু, শিরিনা আফরোজ, হাসান মামুন, ফয়সাল প্রিন্স, হাসিবুল ইসলাম হাসান প্রমুখ। সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
