অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে পিরোজপুরে ক্রিকেট প্রেমীদের উল্লাস
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত বাংলাদেশ বিশ্বকাপ জয় করায় পিরোজপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ক্রিকেট প্রেমীরা।
সোমবার সকালে শহরের পোষ্ট অফিস সড়ক থেকে ক্রিকেট প্রেমী আজমুল হুদা নিজুমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পোষ্ট অফিস সড়কে এসে শেষ হয়। এ আনন্দ মিছিলে শহরের বিভিন্ন স্তরের শেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। পরে মিছিলে অংশ গ্রহণকারী ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় ক্রিকেট প্রেমীরা বলেন, আয়োজকরা বলেন, আমাদের দেশ এই প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমরা অনেক খুশী। আমরা চাই ক্রিড়াঙ্গনে সবকিছুতেই বাংলাদেশ এগিয়ে থাকবে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত ৫ আসামী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ডাকাতির দায়ে পাঁচ যুবকের ১০ বছর কারাদন্ড »
