Monday, February 10th, 2020
ইন্দুরকানীতে বুলবুল ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ বিতরণ
ইন্দুরকানীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় বুলবুল ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তাব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, আইএফআরসি প্রতিনিধি সো. হাসিবুল বারী, ইউ.ডি.টি.আর মেম্বার মোল্লা তহিদুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট এম. শাহ আলম, জেলা ইউনিট কমিটির নির্বাহী সদস্য এম এ রাব্বানী ফিরোজ, পিরোজপুরবিস্তারিত পড়ুন
বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশসম্মত নগরায়ণের জন্য এগিয়ে আসতে হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশসম্মত নগরায়ণের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওয়ার্ল্ড আরবান ফোরামে ‘পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষা এবং পৌর স্যানিটেশন ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান’ বিষয়ক নেটওয়ার্কিং ইভেন্টে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইভেন্টটি সঞ্চালনা করেন বাংলাদেশের নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক। অনুষ্ঠানে ঘানার ডেপুটি মিনিস্টার কাওয়াসি বোটেং এজিই এবং ইউএন হ্যাবিটেটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম প্রধান আতসুশি কোরেসাওয়া বক্তব্য উপস্থাপন করেন। ইভেন্টে বাংলাদেশ ও ঘানার প্রতিনিধিবৃন্দ নিজবিস্তারিত পড়ুন
মাদক ও সন্ত্রাস নির্মূলে নারীদের ভূমিকা রাখতে হবে
মাদক ও সন্ত্রাস নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে। নারীরা পরিবারের সকল সদস্যের কার্যক্রম সম্পর্কে জানে। খোজ খবর রাখে। তাই নারীরা মাদক, সন্ত্রাস, গুজব, বাল্য বিবাহ, যৌন হয়রানিসহ সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলে সমাজে অপরাধ কমে আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সদর উপজেলার বারুইপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার দিনব্যাপী নারী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, নারীরা এখন আর অবলা নয়। নারীরা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে দেশ বিদেশে সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জেমী (৩৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে পিরোজপুর-চরখালী-মঠবড়িয়া সড়কের সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল। এসময় ট্রাকের আঘাতে মোটর সাইকেলে থাকা আব্দুর রহিম ও ইলিয়াস নামের দুই ব্যক্তি আহত হয়েছে। নিহত সাইফুল ইসলাম জেমী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়েন দক্ষিণ শংকরপাশা গ্রামের তোতা মাতুব্বরে ছেলে। সে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছে পিরোজপুর সদরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ডাকাতির দায়ে পাঁচ যুবকের ১০ বছর কারাদন্ড
পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের একটি ডাকাতির মামলায় পাঁচ জনকে আদালত ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- কামরুল ইসলাম ওরফে নাঈম, আরিফ হোসেন, আনিস, আতিক ও আরিফ। আসামীদের বয়স ৩০ বছর থেকে ৪০ বছর। আদালত কারাদন্ড ছাড়াও প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন। জানা গেছে, ২০১২ সালের ২৬ জুলাই দন্ডপ্রাপ্তরা ওই গ্রামের নজরুল ইসলাম খানের বাড়ীতে ডাকাতি করে। সাক্ষ্য প্রমাণে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছে। রাষ্ট্রপক্ষে পিপি খান মো.বিস্তারিত পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে পিরোজপুরে ক্রিকেট প্রেমীদের উল্লাস
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত বাংলাদেশ বিশ্বকাপ জয় করায় পিরোজপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ক্রিকেট প্রেমীরা। সোমবার সকালে শহরের পোষ্ট অফিস সড়ক থেকে ক্রিকেট প্রেমী আজমুল হুদা নিজুমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পোষ্ট অফিস সড়কে এসে শেষ হয়। এ আনন্দ মিছিলে শহরের বিভিন্ন স্তরের শেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। পরে মিছিলে অংশ গ্রহণকারী ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ক্রিকেট প্রেমীরা বলেন, আয়োজকরা বলেন, আমাদের দেশ এই প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমরা অনেকবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত ৫ আসামী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক দপ্তরিকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- ৫৮নং পশ্চিম সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিলারা আক্তার এমিলি (৪৫), পূর্ব সেনের টিকিকাটা গ্রামের মৃত মন্নান হাওলাদারের ছেলে মজিবর রহমান (৪৫), মৃত আ. রশিদের ছেলে নূরুল হক (৫০), পাঁচশতকুড়া এলাকার মৃত রহিম আকনের ছেলে পান্না আকন (৫০) এবং পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে মারজান মাহমুদ ইবাদ (১৫)। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
বাগেরহাটে ইসহাক হাওলাদার (৪৬) নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে দুবৃত্তরা। রবিবার রাত ১১টার দিকে উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরা বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসহাক বাদামতলা গ্রামের আবজাল হাওলাদারের ছেলে। স্থানীয়দের বরাতে ওসি মাহাতাব জানান, রাতে ইসহাক তার ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর একদল দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে এবং ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারেরবিস্তারিত পড়ুন
