প্রধান সূচি

চিতলমারীতে মুজিব বর্ষ উপলক্ষে পিঠা উৎসব

বাগেরহাটের চিতলমারীতে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে পিঠা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মো. বাবুল মিয়া, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক সোয়েল মোল্লা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, নবলোক পরিষদের শাখা ব্যবস্থাপক গৌতম মল্লিক চৌধুরী, প্রোগ্রাম অফিসার পুলক চন্দ্র সরকার, এভিসিএফ প্রহলাদ মন্ডল, হিসাবরক্ষক বিজন কুমার রায় প্রমুখ।

পিঠা উৎসবে ২০টি স্টলের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই শতাধিক প্রকারের পিঠা প্রদর্শণ করেন। পিঠা উৎসব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial