প্রধান সূচি

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২০ স্থগিত করেছেন আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুর সিনিয়র সহকারী জজ মো. গোলাম নবী এ আদেশ দিয়েছেন। আদালত একই সাথে আগামী ৭ কার্য দিবসের মধ্যে সকল বিবাদীদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

মামলার বাদী এডভোকেট শহিদুল ইসলাম (২) এর পক্ষে মামলা পরিচালনাকারী পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, আগামী ১৩ ফেব্রুয়ারী পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কাযনির্বাহী পরিষদের নির্বাচন দিন ধার্য করে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট রতন দত্ত ও সহকারী রির্টানিং অফিসার এডভোকেট জহুরুল ইসলাম এবং এডভোকেট লুৎফিয়াল কুদ্দুস। ঘোষিত তফসিল অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ১৯টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এডভোকেট মোস্তফা কামলা সভাপতি ও এডভোকেট শহীদুল হক খান পান্না সাধারণ সম্পাদক মনোনীত প্যানেল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের এডভোকেট নিজাম উদ্দিন সরদার সভাপতি ও এডভোকেট মনিরুল ইসলাম খান মনির মনোনীত প্যানেলসহ এডভোকেট শাহআলম সভাপতি ও এডভোকেট একেএম আউয়াল সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ৯১ ধারা মতে নির্বাচন পরিচালনার জন্য কার্যকরী পরিষদের সভার মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ করার বিধান উপেক্ষা করে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকট শহীদুল হক খান পান্না বেআইনীভাবে নির্বাচন কমিশন নিয়োগ দেয়ায় তা অবৈধ ঘোষণা এবং সকল নির্বাচন কার্যক্রম স্থগিত চেয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বাদী পক্ষ আবেদন করলে শুনানী শেষে আদালত এ আদেশ দেন।

উল্লেখ্য, মামলায় পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী নির্বাহী সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল হক খান পান্নাসহ পরিষদের ১৯ সদস্য এবং নির্বাচন কমিশনের ৩ সদস্য মিলিয়ে মোট ২২জনকে বিবাদী করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial