প্রধান সূচি

Tuesday, February 4th, 2020

 

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২০ স্থগিত করেছেন আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুর সিনিয়র সহকারী জজ মো. গোলাম নবী এ আদেশ দিয়েছেন। আদালত একই সাথে আগামী ৭ কার্য দিবসের মধ্যে সকল বিবাদীদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। মামলার বাদী এডভোকেট শহিদুল ইসলাম (২) এর পক্ষে মামলা পরিচালনাকারী পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, আগামী ১৩ ফেব্রুয়ারী পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কাযনির্বাহী পরিষদের নির্বাচন দিন ধার্য করে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট রতন দত্তবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী উপজেলা আ’লীগের বর্ধিত সভায় দুই পক্ষের হট্টগোল

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই পক্ষের মধ্যে শ্লোগান পাল্টা শ্লোগানে হট্টগোল হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভায় হট্টগোল হয়। সকালে সভার শুরুতেই জেলা কমিটি কর্তৃক বলদিয়া ইউনিয়ন কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠনের বিরোধিতা করেন সাবেক সাংসদ অধ্যক্ষ মো. শাহ আলম। এক পর্যায়ে অধ্যক্ষ মো. শাহ আলম এর নেতৃত্বে বেশ কয়েকটি ইউনিয়নের নেতা কর্মীরা সভা বয়কট করে শ্লোগান দিতে দিতে সভাস্থল ত্যাগ করেন। এ সময় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ একেএমএ আউয়ালের অনুসারীরা পাল্টা শ্লোগান দিলে উপজেলা ক্যাম্পাসের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে।বিস্তারিত পড়ুন


‘ব্রান্ডিং’ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে পিরোজপুর পৌরসভার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলি আশফিয়া। চলচ্চিত্র  প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীর অংশগ্রহণসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অন্যান্য পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অবশেষে নাজিরপুরের সেই ইউএনও’র বদলী ॥ জনমনে স্বস্তি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজী আকতারকে বদলি করা হয়েছে। তার এ বদলীর সংবাদে উপজেলা জুড়ে জনমনে স্বস্তি নেমে এসেছে। ইউএনও রোজী আকতারকে নাজিরপুর থেকে ঝালকাঠী সদর উপজেলায় বদলী করা হয়েছে। পাশাপাশি জেলার ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ তার স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়াসিন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই বদলী করা হয়। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ইউএনও রোজী আকতারের বদলির বিষয় নিশ্চিত করে জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়াসিন চৌধুরীর গত ৩ ফেব্রুয়ারী বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার রাজবাড়ি লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে এক অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডুবন্ত একটি নৌকার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার এস আই মো. তসলিম জানান ৩০/৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার জন্য বিভিন্ন স্থানে সংবাদ পাঠানো হয়েছে।


সুন্দরবন থেকে উদ্ধার মৃত বাঘের ময়না তদন্ত সম্পন্ন

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে উদ্ধার বাঘের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে মরাদেহটির ময়না তদন্ত সম্পন্ন করা হয়। পরে অফিস সংলগ্ন বনে বাঘটির মরদেহটি মাটি চাপা দেওয়া হয়। এসময় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা শাহীন, শরণখোলা রেঞ্জর সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদিন, মোড়েলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল কুদ্দুস, ওয়াইল্ড টিমের প্রতিনিধি আলম হাওলাদার, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার বেলা ১১টায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে কুমিরে খাওয়াবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সুজনের নতুন কমিটি গঠিত

পিরোজপুরে সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলীকে সভাপতি ও অধ্যাপক শাহ আলম  শেখকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সুশাসনের জন্য নাগরিক (সুজন) নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাপ্তন বিশ^বিদ্যালয় শিক্ষার্থী সংসদ কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। কমিটির অনান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি ফিরোজ খান, কামরুল আহসান টুকু, খালেদা আক্তার ও আফজাল হোসেন লাভলু। সহ-সম্পাদক সাদউল্লাহ লিটন ও  এ কে এম ফয়সাল প্রিন্স। সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মুন্সী, তথ্য ও গবেষণা সম্পাদক জগৎপ্রিয় দাস বিশু, দপ্তরবিস্তারিত পড়ুন


বৈদ্যুতিক লাইন নির্মান হলেও সংযোগ পায়নি ১৫০ গ্রাহক

বাগেরহাটের কচুয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের মোহনপুর ও বলভদ্রপুর গ্রামের দীর্ঘদিন পূর্বে বৈদ্যুতিক লাইন নির্মান ও ওয়ারিং কাজ সম্পন্ন হলেও অসাধু চক্রের কারণে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পায়নি ১৫০ পরিবার। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বেল্লাল শেখ বৃহস্পতিবার পিরোজপুর পলীø বিদ্যুৎ সমিতিতে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, পিরোজপুর পলীø বিদ্যুৎ সমিতির আওতাধীন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের মোহনপুর ও বলভদ্রপুর গ্রামের ১৫০ জন গ্রাহক পরিবারকে বিদ্যুৎ এর সুবিধা দেওয়ার লক্ষে গত ৬ মাস পুর্বে বৈদ্যুতিক লাইন নির্মান কাজ সম্পন্ন করে। এরপর স্থানীয় ইলেকট্রিশিয়ান কৃষ্ণ পদ দাস ঘর ওয়ারিং করেবিস্তারিত পড়ুন


জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

‘গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিস উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রায় ২৫০ অভিভাবক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী রাবেয়া আহম্মেদ। সমাবেশে বক্তব্য রাখেন, পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া, সহকারী শিক্ষক লুৎফা খানম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিংসহ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।


বাগেরহাটে শিশু কেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক পর্যালোচনা সভা

ঝড়, জলচ্ছাসসহ বিভিন্ন দুর্যোগে উপকূলীয় জেলাগুলো সব থেকে বেশি আক্রান্ত হয়। ওইসব এলাকার শিশুরাও দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্থ হয়। দুর্যোগের সময় বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। তাই দুর্যোগের পূর্বে ও পরে এবং দুর্যোগের সময় শিশুদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান এমনভাবে তৈরি করতে হবে যাতে দুর্যোগের সময়ও তারা নিরাপদে থাকতে পারে। দুর্যোগের ফলে শিশুদের শিক্ষা গ্রহন যেন বন্ধ না থাকে সেই ব্যবস্থা করতে হবে। মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ে শিশু কেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক পর্যালোচনা সভায় বক্তারা এসব কথাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial