Tuesday, February 4th, 2020
চিতলমারীতে কৃষি উপকরণ বিতরণ
বাগেরহাটের চিতলমারীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ ১৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সহায়তা প্রদানের লক্ষে নগদ অর্থ ও বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিআরডিবি’র সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে এ কৃষি উপকরণ চাষিদের হাতে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার প্রমুখ। এ সময় উপজেলার ৭ ইউনিয়নের ১৮৯০ জন চাষির মধ্যে ভুট্টা বীজ, মুগ ডাল, বিভিন্ন প্রকার সবজির বীজ, সার ওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ১০ লক্ষ পার্শ্বে পোনা জব্দ
বাগেরহাটের আহরণ নিষিদ্ধ ১০ লক্ষ পার্শ্বে পোনা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে মোড়েলগঞ্জের পানগুছি নদীতে অভিযান চালিয়ে এই কাকড়া জব্দ করা হয়। এসময় আহরণ নিষিদ্ধ পার্শ্বে পোনা ধরার অপরাধে ট্রলারসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রলার চালক শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মনিরুজ্জামানসহ জেলেদের ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। মোড়েলগঞ্জ উপুজেলার সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জব্দ পার্শ্বে পোনা নদীতে অবমুক্ত করা হয়। ট্রলারে থাকা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্ট গার্ড মোড়েলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডারবিস্তারিত পড়ুন
