প্রধান সূচি

বাগেরহাটে ১০ লক্ষ পার্শ্বে পোনা জব্দ

বাগেরহাটের আহরণ নিষিদ্ধ ১০ লক্ষ পার্শ্বে পোনা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে মোড়েলগঞ্জের পানগুছি নদীতে অভিযান চালিয়ে এই কাকড়া জব্দ করা হয়। এসময় আহরণ নিষিদ্ধ পার্শ্বে পোনা ধরার অপরাধে ট্রলারসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রলার চালক শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মনিরুজ্জামানসহ জেলেদের ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। মোড়েলগঞ্জ উপুজেলার সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জব্দ পার্শ্বে পোনা নদীতে অবমুক্ত করা হয়। ট্রলারে থাকা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড মোড়েলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল হাকিম বলেন গোপন সংবাদের ভিত্তিতে সকালে পানগুছি নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেসহ একটি ট্রলার আটক করা হয়। এসময় ট্রলার থেকে ১০ লক্ষ পার্শ্বে পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জেলেদের জরিমানা ও পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial