চিতলমারীতে কৃষি উপকরণ বিতরণ
বাগেরহাটের চিতলমারীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ ১৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সহায়তা প্রদানের লক্ষে নগদ অর্থ ও বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিআরডিবি’র সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে এ কৃষি উপকরণ চাষিদের হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার প্রমুখ।
এ সময় উপজেলার ৭ ইউনিয়নের ১৮৯০ জন চাষির মধ্যে ভুট্টা বীজ, মুগ ডাল, বিভিন্ন প্রকার সবজির বীজ, সার ও প্রত্যেক চাষিকে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৫শ’ টাকা করে প্রদান করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে ১০ লক্ষ পার্শ্বে পোনা জব্দ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে শিশু কেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক পর্যালোচনা সভা »
