বৈদ্যুতিক লাইন নির্মান হলেও সংযোগ পায়নি ১৫০ গ্রাহক
বাগেরহাটের কচুয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের মোহনপুর ও বলভদ্রপুর গ্রামের দীর্ঘদিন পূর্বে বৈদ্যুতিক লাইন নির্মান ও ওয়ারিং কাজ সম্পন্ন হলেও অসাধু চক্রের কারণে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পায়নি ১৫০ পরিবার। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বেল্লাল শেখ বৃহস্পতিবার পিরোজপুর পলীø বিদ্যুৎ সমিতিতে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, পিরোজপুর পলীø বিদ্যুৎ সমিতির আওতাধীন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের মোহনপুর ও বলভদ্রপুর গ্রামের ১৫০ জন গ্রাহক পরিবারকে বিদ্যুৎ এর সুবিধা দেওয়ার লক্ষে গত ৬ মাস পুর্বে বৈদ্যুতিক লাইন নির্মান কাজ সম্পন্ন করে। এরপর স্থানীয় ইলেকট্রিশিয়ান কৃষ্ণ পদ দাস ঘর ওয়ারিং করে তার সহযোগী লোকমান শেখ ও জাহাঙ্গীর ব্যাপারিকে দিয়ে ঘর প্রতি ৩ হাজার থেকে ৬ হাজার টাকাসহ ছবি ও কাগজপত্র নিয়েছেন। যারা ৩ হাজার টাকা দিয়েছে তাদের কাছে পলীø বিদ্যুৎ অফিসে দেওয়ার কথা বলে আরো অতিরিক্ত ৩ হাজার ৩শ’ টাকা দাবি করছে।
এ ব্যাপারে ইলেকট্রিশিয়ান কৃষ্ণ পদ দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওয়ারিং এর মালামাল ও মুজুরিসহ এক পয়েন্টের খরচ দুই জাজার দুই শত টাকা। সদস্য ফি ও মিটার বাবদ জমা ৬৬৫ টাকা। আন-অফিসিয়াল কিছু খরচ আছে। তাই সব মিলিয়ে চার হাজার টাকা ধার্য করা হয়েছে।
