পিরোজপুরে সুজনের নতুন কমিটি গঠিত
পিরোজপুরে সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলীকে সভাপতি ও অধ্যাপক শাহ আলম শেখকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সুশাসনের জন্য নাগরিক (সুজন) নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাপ্তন বিশ^বিদ্যালয় শিক্ষার্থী সংসদ কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।
কমিটির অনান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি ফিরোজ খান, কামরুল আহসান টুকু, খালেদা আক্তার ও আফজাল হোসেন লাভলু। সহ-সম্পাদক সাদউল্লাহ লিটন ও এ কে এম ফয়সাল প্রিন্স। সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মুন্সী, তথ্য ও গবেষণা সম্পাদক জগৎপ্রিয় দাস বিশু, দপ্তর সম্পাদক এ কে এম সাইফুল্লাহ হুমায়ুন।
Please follow and like us:
« বৈদ্যুতিক লাইন নির্মান হলেও সংযোগ পায়নি ১৫০ গ্রাহক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবন থেকে উদ্ধার মৃত বাঘের ময়না তদন্ত সম্পন্ন »
