প্রধান সূচি

চিতলমারীতে কৃষি উপকরণ বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ ১৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সহায়তা প্রদানের লক্ষে নগদ অর্থ ও বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিআরডিবি’র সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে এ কৃষি উপকরণ চাষিদের হাতে তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা  নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার প্রমুখ।

এ সময় উপজেলার ৭ ইউনিয়নের ১৮৯০ জন চাষির মধ্যে ভুট্টা বীজ, মুগ ডাল, বিভিন্ন প্রকার সবজির বীজ, সার ও প্রত্যেক চাষিকে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৫শ’ টাকা করে প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial