জেলা তথ্য অফিসের ভিডিও কনফারেন্স
“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার দেওয়ানাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ জন অভিভাবক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. তৈয়ব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম শিকদার।
অনুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
Please follow and like us:
« বাগেরহাটে স্কুলের জমি জোরপূর্বক দখলের চেষ্টা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কর্তৃপক্ষের উদাসীনতায় পরীক্ষা দিতে পারলো না ৫ শিক্ষার্থী »
