পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ ওবায়দুল্লাহ আটক
পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ ওবায়দুল্লাহ (৪৫)কে থানা পুলিশ আটক করেছে। সে উপজেলার বান্দিকাটি গ্রামের মৃত ওহাব জোয়াদ্দারের ছেলে। শনিবার রাত সাড়ে ১১টায় সরল বাজারের একটি চায়ের দোকানের পাশে বসে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) আশরাফুল আলম, এস আই নিমাই চন্দ্র ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় সে পুলিশের চড়াও হলে ওসি (তদন্ত) তাকে ঝাপটে ধরে এবং তার প্যান্টের পকেট থেকে একটি বিদেশী রিভালবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।
ওসি এমদাদুল হক শেখ জানান, আটক ওবায়দুল্লাহ’র বিরুদ্ধে পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় ৩টি অস্ত্র, ৪টি ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত »
