প্রধান সূচি

ভান্ডারিয়ায় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী ২৩তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার শেষ হয়েছে। গত মঙ্গলবার জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল প্রজ্জলন, মাঠপার্চ এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়।
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার ২৫টি ইভেন্টে ১৫০জন প্রতিযোগী অংশ গ্রহন করে। বুধবার সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২৭টি ইভেন্টে ৭০জন প্রতিযোগী অংশ গ্রহন করে। পৃথক দুই পর্বে মোট ৪২টি ইভেন্টে ২২০জন প্রতিযোগির মধ্যে মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন বাবুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মো. হারুন অর রশিদ মুন্সি, বিদ্যালয়ের শিক্ষক মো. মনির হোসেন হাওলাদার, প্রবীর রঞ্জন হালদার মিন্টু, আবুয়াল হোসেন হাওলাদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial