Saturday, February 1st, 2020
ভান্ডারিয়ায় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী ২৩তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার শেষ হয়েছে। গত মঙ্গলবার জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল প্রজ্জলন, মাঠপার্চ এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার ২৫টি ইভেন্টে ১৫০জন প্রতিযোগী অংশ গ্রহন করে। বুধবার সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২৭টি ইভেন্টে ৭০জন প্রতিযোগী অংশ গ্রহন করে। পৃথক দুই পর্বে মোট ৪২টি ইভেন্টে ২২০জন প্রতিযোগির মধ্যে মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করাবিস্তারিত পড়ুন
কাউখালীতে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
পিরোজপুরের কাউখালী সরকারি কে.জি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শত বছরের পুরোনো পুকুর গভীর রাতে ভরাটের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরকারি বালক বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামানবিস্তারিত পড়ুন
বাগেরহাটে শীত বস্ত্র বিতরণ
বাগেরহাটে রোটারী ক্লাব অব বাগেরহাট এর আয়োজনে অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন জেলখানাস্থ রোটারী হেলফ কমপ্লেক্স কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। রোটারী ক্লাব অব বাগেরহাট শাখার সভাপতি কাজী শরিফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এড মোজাফফর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী জেলা (৩২৮১) এসিস্টান্ট গভর্নর ডা. অরিন্দাম দেবনাথ, রোটারী ক্লাব বাগেরহাটের সাবেক প্রেসিডেন্ট এডভোকেট রাম কৃষ্ণ বসু শেখ আব্দুল্লাহ, রোটারী ক্লাব বাগেরহাটের সাধারন সম্পাদক শেখ শহিদুল হক, এম এ হালিম, এডভোকেট পারভিনবিস্তারিত পড়ুন
উপকূলীয় নদ-নদীতে নিষিদ্ধ নেটজাল দিয়ে পারশের পোনা আহরণ
পাইকগাছাসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদী থেকে বন্ধ হচ্ছে না পারশে পোনা আহরণ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবসা-কপোতাক্ষ নদসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদী থেকে অব্যাহত রয়েছে পারশে পোনা আহরণ। উপকূলীয় অঞ্চলের নদ-নদী থেকে পোনা আহরণ বন্ধের নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে কঠোর অবস্থান নিলেও প্রশাসনের কোন ব্যবস্থাপনায় কাজে আসছে না। ইতোমধ্যে প্রশাসন ও থানা পুলিশের অভিযানে অসংখ্য নৌকা জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে লক্ষাধিক টাকা। নদীতে অবমুক্ত করা হয়েছে বিপুল পরিমাণ পোনা। সুন্দরবনসহ উপকূলীয় নদ-নদীতে নিষিদ্ধ নেটজাল দিয়ে নির্বিচারে পারশে ও বাগদা চিংড়ির পোনা আহরণ অব্যহত রয়েছে। সরকারের নিষেধাজ্ঞা সত্বেওবিস্তারিত পড়ুন
সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারী আটক
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর পাশে বাদতলী খাল থেকে শনিবার সকালে হরিণের মাংসসহ আসদুল জমাদ্দার (৩৫) নামে এক চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ। আটক শিকারীর বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী এলাকায়। এসময় এক বন কর্মকর্তার দুই চাচাতো ভাই দুই চোরা শিকারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সুন্দরবন বিভাগ জানায়, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর পাশে শনিবার সকালে বাদতলী খাল এলাকায় হরিণ শিকারীরা চোরাই শিকারীরা অবৈধভাবে বনে প্রবেশ করেছে এমন খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত অভিযানে নামে। বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণের মাংস, ফাঁদ ওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা পেতে সোচ্চার হাওয়া বিবি
বাগেরহাট প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধার স্ত্রী সেজে ভাতা ভোগ করতে মরিয়া হয়ে উঠেছেন হাওয়া বিবি ও তার পরিবার। নিজের স্বামীর নাম ও গেজেটভুক্ত একজন মুক্তিযোদ্ধার নাম এক হওয়ায় এই সুযোগ নিয়েছে ওই পরিবারটি। জেলার মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের মৃত মমতাজ উদ্দিন মোল্লা ওরফে মোন্তাছের মোল্লা ওরফে মোন্তাছের সর্দারের স্ত্রী হাওয়া বেগম। ৫ পুত্র ও চার কন্যার জনক তিনি। ১৯৮৭ সালে তার স্বামী মমতাজ উদ্দিন মোল্লা মারা যায়। একই গ্রামে মোন্তাছের শেখ নামের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যিনি ১৯৯৬ সালে মারা যান। ২০১৪ সালে সরকার মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের ভাতা প্রদান শুরু করেন। তখন নিজেরবিস্তারিত পড়ুন
