প্রধান সূচি

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারী আটক

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর পাশে বাদতলী খাল থেকে শনিবার সকালে হরিণের মাংসসহ আসদুল জমাদ্দার (৩৫) নামে এক চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ। আটক শিকারীর বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী এলাকায়। এসময় এক বন কর্মকর্তার দুই চাচাতো ভাই দুই চোরা শিকারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সুন্দরবন বিভাগ জানায়, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর পাশে শনিবার সকালে বাদতলী খাল এলাকায় হরিণ শিকারীরা চোরাই শিকারীরা অবৈধভাবে বনে প্রবেশ করেছে এমন খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত অভিযানে নামে। বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণের মাংস, ফাঁদ ও একটি নৌকাসহ আসদুল জমাদ্দার (৩৫) নামে এক চোরা শিকারীকে আটক করে। এসময়ে তার সাথে থাকা অপর দুই চোরা শিকারী দৌড়ে সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায়। পালিয়ে যাওযা দুই চোরা শিকারীকে আটকে বনরক্ষীরা অভিযান চালাচ্ছে বলে দাবী করেছেন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা (এসও) মো. কামরুল হাসান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial