প্রধান সূচি

কাউখালীতে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পিরোজপুরের কাউখালী সরকারি কে.জি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শত বছরের পুরোনো পুকুর গভীর রাতে ভরাটের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরকারি বালক বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, জেপি নেতা ও ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ সিকদার, সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা মাহামুদুল খালেক সাবুর, সাবেক ইউপি সদস্য আতিকুল হক মনির, যুবলীগ নেতা কাজী সাদ্দাম হোসেন ও স্কুল ছাত্র হাফিজুর রহমান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিবেশ আইন লঙ্ঘন করে শত বছরের পুরোনো পুকুরটি প্রশাসনের অনুমতি না নিয়ে প্রভাবশালী একটি মহল নিজেদের স্বার্থে এই পুকুরটি গত ২৪ জানুয়ারি গভীর রাতে বালি দিয়ে ভরাট শুরু করেছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্ত ওই প্রভাবশালীরা এখনও পুকুরটি ভরাটের চেষ্টা করে যাচ্ছে। অনতিবিলম্বে এ পুকুর ভরাটের বন্ধ ও  সংরক্ষণ করা না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন তারা।

বক্তরা আরো বলেন, পুকুরটি ভরাট হলে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, অন্যদিকে সরকারও কোটি কোটি টাকার সম্পদ হারাবে। আমরা পুকুরটি অবৈধভাবে ভরাটের নিন্দা জানাই।

পরে পুকুরটি ভরাট বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার কাছে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial