প্রধান সূচি

চিতলমারীতে শিশুর আত্মহত্যা

বাগেরহাটের চিতলমারীতে বাবার সাথে অভিমান করে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে বলাই মল্লিক (১২) নামের এক শিশু আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার নিজ বসতঘরে সে আত্মহত্যা করে।

বলাই উপজেলার উমাজুড়ি গ্রামের যতিশ মল্লিকের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, বাড়ির পাশে একটি সামাজিক অনুষ্ঠানে যাবার কথা বলে শিশু বলাই। পরিক্ষার জন্য তার বাবা যতিশ মল্লিক তাকে যেতে নিষেধ করে। এতে সে রাগে ক্ষোভে বাবার সাথে অভিমান করে নিজ ঘরে আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial