মুজিব বর্ষ পালনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে : খুলনা সিটি মেয়র
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সর্বত্র যথাযথ ভাবে মুজিব বর্ষ পালনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। প্রত্যেকটি ইউনিয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নানা কর্মসূচি পালন করতে হবে। নতুন প্রজন্ম এবং জাতির সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপশি শেখ হাসিনার হাত শক্তিশালী করতে দলকে সুসংগঠিত করতে হবে। শনিবার মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম, সাবেক পৌর চেয়ারম্যান সেখ আব্দুস সালাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, কাজী গোলাম হোসেন বাবলু, উৎপল মন্ডল, সাখাওয়াত হোসেন মিলন, তরফদার মোত্তালিব মুক্ত, যুবলীগ নেতা শেখ কবির হোসেন, শেখ আল মামুন ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন আরাফাত, সজীব খান, কে এম এইচ রানা, শাহরুখ খান বাপী প্রমূখ।
এর আগে শনিবার সকালে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বুড়িরডাঙ্গা ইউনিয়নে এসবিএসি ব্যাংকের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন।
দুপুর ১২টায় সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বঙ্গবন্ধু মহিলা কলেজে ম্যানেজিং কমিটির সভায় সভাপতিত্ব করেন। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ এস এম হাফিজুর রহমান, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরীসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গবন্ধু মহিলা কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। সভা শেষে সিটি মেয়র বঙ্গবন্ধু মহিলা কলেজের ‘বেগম হাবিবুন নাহার’ ছাত্রী হোস্টেলের উদ্বোধন করেন।
