পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে আলিফ ভিপি নির্বাচিত
পিরোজপুরে স্কুল পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকেই দেখা যায় বিভিন্ন বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট প্রদান করেছে। স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেয় ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় ৬ সদস্যের স্কুল কেবিনেট। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে আবরার নজীব আলিফ ৯৫ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী মো. তাহমিদ খান পেয়েছে ৭৯ ভোট।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাঝি এ ফলাফল ঘোষনা করেন। ফলাফল অনুযায়ী কেবিনেট সদস্য হিসেবে ৬ষ্ঠ শ্রেণীতে রাইয়ান রহমান, ৭ম শ্রেণীতে ধ্রুব জ্যৈতি বিশ^াস, ৮ম শ্রেণীতে মো. সাকিব হাওলাদার, ৯ম শ্রেণীতে আবিদ জামান সাবিত এবং ১০ম শ্রেণীতে মো. তাহমিদ খান নির্বাচিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, এ নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা বিরাজ করে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দশম শ্রেণীর (দিবা শাখার) বিজ্ঞান বিভাগের ছাত্র মো. নুরউল্লাহ দায়িত্ব পালন করেন।
