Saturday, January 25th, 2020
মুজিব বর্ষ পালনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে : খুলনা সিটি মেয়র
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সর্বত্র যথাযথ ভাবে মুজিব বর্ষ পালনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। প্রত্যেকটি ইউনিয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নানা কর্মসূচি পালন করতে হবে। নতুন প্রজন্ম এবং জাতির সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপশি শেখ হাসিনার হাত শক্তিশালী করতে দলকে সুসংগঠিত করতে হবে। শনিবার মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষবিস্তারিত পড়ুন
পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে আলিফ ভিপি নির্বাচিত
পিরোজপুরে স্কুল পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকেই দেখা যায় বিভিন্ন বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট প্রদান করেছে। স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেয় ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় ৬ সদস্যের স্কুল কেবিনেট। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে আবরার নজীব আলিফ ৯৫ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী মো. তাহমিদ খান পেয়েছে ৭৯ ভোট। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাঝি এ ফলাফল ঘোষনা করেন। ফলাফল অনুযায়ী কেবিনেট সদস্য হিসেবে ৬ষ্ঠ শ্রেণীতেবিস্তারিত পড়ুন
সমাজ ব্যবস্থায় নারীদের প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সূচিত হচ্ছে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, সমাজ ব্যবস্থায় নারীদের প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সূচিত হচ্ছে। রক্ষণশীলতা থেকে এখন আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। এই পরিবর্তন সকলের জীবনে আনতে হবে। মায়েরা সন্তানের পরিবর্তনের শিক্ষা ও ভিত্তি গড়ে দিতে হবে। মায়েরাই আদর্শলিপি, তারাই বাল্যশিক্ষা, তারাই সন্তানের জন্য নৈতিকতা ও মূল্যবোধের প্রশিক্ষণ কেন্দ্র। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস উইমেন নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা-২০২০ এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য কমিশনার ও বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলাবিস্তারিত পড়ুন
পিরোজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন
পিরোজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টেকনিকেল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে। পিরোজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এর আয়োজনে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি র্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আক্কাস আলী সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন
