পিরোজপুরে সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের আনন্দ র্যালী ও স্মারকলিপি প্রদান
উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালী করেছে পিরোজপুর সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ।
রবিবার সকালে কলেজ চত্বর থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে’র নেতৃত্বে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবরে একটি স্মরকলিপি প্রদান করা হয়। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« চিতলমারীতে শিশুর আত্মহত্যা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী »
