প্রধান সূচি

Sunday, January 26th, 2020

 

ধর্ম ব্যবহার করে কেউ যেন সাম্প্রদায়িকতা ছড়াতে না পারে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ধর্ম ব্যবহার করে কেউ যেন সাম্প্রদায়িকতা ছড়াতে না পারে। ব্যবধানের দেয়াল তুলতে না পারে। সেজন্য ধর্মের মৌলিক অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে। হাজার হাজার বছর মন্দিরের পাশে মসজিদ, মন্দিরের পাশে গীর্জা, আযান, ঘন্টা, উলুধ্বনি আমাদের বিভাজন করতে পারেনি। সেই সম্প্রীতি, সৌহার্দ্য ও আন্তরিকতার নিবিড় বন্ধন নানা কারণে কিছুটা ক্ষয়িষ্ণু হয়ে গেছে। আমরা সেখানে আবার ফিরে যেতে চাই। রবিবার রাজধানীতে বাংলাদেশ বাহ্ম সমাজের ১৯০তম মাঘোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপূর্ত মন্ত্রী বলেন, চিত্তকে নির্মল করার আহ্বান ধারণ করতে পারলেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় গৃহবধুর আত্মহত্যা

পিরোজপুরের মঠবড়িয়ায় দাম্পত্য কলহের জের ধরে তানজিলা আক্তার (২০) নামের এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রবিবার বিকেলে থানা পুলিশ উপজেলার ভেচকী গ্রামের স্বামীর বসতঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার ভেচকি গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মৃধার সাথে গত তিন বছর আগে পারিবারিকভাবে তানজিলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি জাহাঙ্গীর বিদেশ থেকে দেশে আসার পর এ কলহ আরও বৃদ্ধি পায়। এক পর্যায়ে রবিবার দুপুরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে তানজিলা আত্মহত্যা করে। এবিস্তারিত পড়ুন


শরণখোলায় শিক্ষক নেতাদের স্কুল বন্ধের হুমকি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় দুই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানী ও আত্মহত্যার চেষ্টার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রতিবাদে রবিবার দুপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি শরণখোলা উপজেলা শাখা। শিক্ষক নেতাদের দাবী, মিথ্যা অভিযোগে দুই শিক্ষককে ফাঁসাতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিন দিনের মধ্যে মামলা প্রত্যাহার না করলে উপজেলার সকল স্কুল-মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে। ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার রাত ৮টায় উপজেলা শিক্ষক সমিতির নেতারা শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রায়েন্দা পাইলট সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ গাজী ওবিস্তারিত পড়ুন


দুই ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছর কারাদন্ড

পিরোজপুরে মো. সুমন জমাদ্দার (২৫) ও মো. লিটন হাওলাদার (২৯) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে প্রত্যেককে ৫ বছর করে মোট ১০ বছর সাজা দিয়েছেন আদালত। রবিবার পিরোজপুর জেলা দায়রা জজ  মো. আব্দুল মান্নান এ রায় প্রদান করেন। এ সময় আদালত সুমন জমাদ্দারকে ১০ হাজার টাকা ও লিটন হাওলাদারকে ৮ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত সুমন জমাদ্দার জেলার মঠবাড়িয়া উপজেলার শাখারীকাঠী গ্রামের মো. হারুন জমাদ্দারের ছেলে এবং লিটন হাওলাদার একই উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শামসুল হকের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪বিস্তারিত পড়ুন


শীতে বাগেরহাটের মৎস্য আড়তে ইলিশে সয়লাব

শীতের সময়ে ইলিশ মাছ তেমন পাওয়া না যাওয়ার কথা। কিন্তু প্রকৃতির নিয়ম ভেঙ্গে  বাগেরহাট কেভি বাজার পাইকারি মোকাম এখন ইলিশে সয়লাব। বিভিন্ন সাইজের ইলিশের দামও নাগালের মধ্যে। অসময়ে বাজারে ইলিশের প্রাচুর্যতা থাকলেও শীতকালীন মৌসুমে সাগরের অন্যান্য মাছ তুলনামূলক অনেক কম দেখা গেছে। তবে ইলিশ মাছ কিনতে ক্রেতাদের ভীড় ছিল চোখে পড়ার মত। যে যার প্রয়োজন অনুযায়ী ক্রয় করছেন সাধ্যমত। রবিবার ভোরে বাগেরহাট কেভিবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা যায় উপচেপড়া ভীড়। কেউ ট্রলার থেকে ঝাঁকায় ইলিশ উঠাচ্ছে, জেলেরা মাথায় ঝাঁকা নিয়ে আড়তে ইলিশ উঠাচ্ছে। আর ব্যবসায়ীরা হাকডাক দিয়ে মাছ বিক্রি করছেন।বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সভা

ইন্দুরকানী প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষ নির্দেশনা প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান তিনি। বিশেষ করে মাস্ক ব্যবহারে সকলকে আগ্রহী হওয়ার জন্য অনুরোধ করা হয়। এছাড়া বেশি করে পানি পান ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যও বলা হয় সভায়। সভায় উপস্থিত অভিভাবকদের তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের প্রতি বেশি সচেতন হওয়ার জন্য আহবান করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়বিস্তারিত পড়ুন


পাইকগাছায় প্রধানমন্ত্রী প্রদত্ত জলাধার বিতরণ

পাইকগাছায় প্রধানমন্ত্রী প্রদত্ত জলাধার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে লবনাক্ত এ অঞ্চলে আর্সেনিক ঝুঁকি নিরসন ও পল্লী অঞ্চলে খাবার পানি সংরক্ষণ প্রকল্পের ৩ হাজার লিটার করে ১০৩টি জলাধার বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী আমিনুল ইসলামের সভাপতিত্বে জলাধার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমিরণ কুমার সাধু, যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জসীম উদ্দীন বাবু, শামিম সরকার, সায়েদ আলী মোড়ল কালাই, আকরামুল ইসলাম,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী

উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে) প্রকল্প একনেকে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাগেরহাটে র‌্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রী’র কাছে স্মারকলিপি প্রদান করেন বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ শেখ মো. মনিরুজ্জামান। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অধ্যক্ষ শেখবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের আনন্দ র‌্যালী ও স্মারকলিপি প্রদান

উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালী করেছে পিরোজপুর সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ। রবিবার সকালে কলেজ চত্বর থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে’র নেতৃত্বে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবরে একটি স্মরকলিপি প্রদান করা হয়। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


চিতলমারীতে শিশুর আত্মহত্যা

বাগেরহাটের চিতলমারীতে বাবার সাথে অভিমান করে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে বলাই মল্লিক (১২) নামের এক শিশু আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার নিজ বসতঘরে সে আত্মহত্যা করে। বলাই উপজেলার উমাজুড়ি গ্রামের যতিশ মল্লিকের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, বাড়ির পাশে একটি সামাজিক অনুষ্ঠানে যাবার কথা বলে শিশু বলাই। পরিক্ষার জন্য তার বাবা যতিশ মল্লিক তাকে যেতে নিষেধ করে। এতে সে রাগে ক্ষোভে বাবার সাথে অভিমানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial