প্রধান সূচি

দুই ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছর কারাদন্ড

পিরোজপুরে মো. সুমন জমাদ্দার (২৫) ও মো. লিটন হাওলাদার (২৯) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে প্রত্যেককে ৫ বছর করে মোট ১০ বছর সাজা দিয়েছেন আদালত।

রবিবার পিরোজপুর জেলা দায়রা জজ  মো. আব্দুল মান্নান এ রায় প্রদান করেন। এ সময় আদালত সুমন জমাদ্দারকে ১০ হাজার টাকা ও লিটন হাওলাদারকে ৮ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত সুমন জমাদ্দার জেলার মঠবাড়িয়া উপজেলার শাখারীকাঠী গ্রামের মো. হারুন জমাদ্দারের ছেলে এবং লিটন হাওলাদার একই উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শামসুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ নভেম্বর র‌্যাব-৮ এর একটি টহল দল মঠবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মজিদ পাহলানের বাড়ির পিছনের পশ্চিম পাশের খালের পাড়ে কাঁচা রাস্তার উপর মাদক বিক্রি  হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃত মো. সুমন জমাদ্দাদের দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে ১১৬ পিস ও মো. লিটন হাওলাদারের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর  এএসআই মো. জাহাঙ্গির হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন হোসেন। আসামীদের পক্ষে ছিলেন এডভোকেট মো. শামসুল হক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial